
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় কপোতাক্ষ নদের চরে খাসজমিতে ঘর নির্মাণে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোজাফফর শিকদার কে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। গত ৮ নভেম্বর সকাল ১০টার দিকে উপজেলার ঘড়িলাল বাজারের একটি চায়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে।আহত ইউপি সদস্যকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয় পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আহতের স্ত্রী মোছাঃ মুর্শিদা খাতুন বাদী হয়ে হামলাকারীদের নাম উল্লেখ করে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পূর্ব বিরোধের জের ধরে তার স্বামীকে মারধর করা হয়েছে বলে অভিযোগে তিনি উল্লেখ করেন। আহত ইউপি সদস্য বর্তমানে খুমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
কয়রা থানার অফিসার ইনচার্জ রাশেদুল আলম বলেন, এ ব্যাপারে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।
Leave a Reply