রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

গোপালগঞ্জের তিন সাবেক চেয়ারম্যান রাজধানী থেকে গ্রেফতার

  • প্রকাশিত সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২২ পড়েছেন

গোপালগঞ্জের কার্যক্রম নিষিদ্ধ তিন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার বিকেলে ঢাকার মতিঝিল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে রাতে তাদের গোপালগঞ্জে নেওয়া হয়। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। গ্রেফতার ওই তিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ ননী, গোপীনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শরীফ আমিনুল হক লাচ্ছু এবং জালালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি এম সুপারুল আলম টিকে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোপালগঞ্জের বিভিন্ন থানায় রাজনৈতিক ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ঢাকার মতিঝিল এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জ ডিবি পুলিশের একটি বিশেষ দল মতিঝিল থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT