বিজ্ঞপ্তি : খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ২ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা প্রজ্ঞাপনে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, হাসপাতালের ব্যবস্থাপনা কার্যক্রমে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সমন্বয়ের লক্ষ্যে এ মনোনয়ন প্রদান করা হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহৎ সরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান। খুলনা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী এ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, ব্যবস্থাপনায় শৃঙ্খলা এবং রোগীদের ভোগান্তি কমানোর ক্ষেত্রে ব্যবস্থাপনা কমিটির ভ‚মিকা গুরুত্বপূর্ণ। নতুন দায়িত্বে রকিবুল ইসলাম বকুল হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও চিকিৎসাসেবার উন্নয়নে কার্যকর ভ‚মিকা রাখবেনÑএমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
মহানগর বিএনপি’র অভিনন্দন : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছে খুলনা মহানগর বিএনপি।
বুধবার প্রদত্ত এক বিবৃতিতে মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে রকিবুল ইসলাম বকুলের মনোনয়ন খুলনাবাসীর জন্য অত্যন্ত আনন্দের ও আশাব্যঞ্জক সংবাদ। তাঁর নেতৃত্ব, অভিজ্ঞতা ও আন্তরিক প্রচেষ্টায় হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং চিকিৎসাসেবার মান বৃদ্ধিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
বিবৃতিদাতারা হলেন মহানগর বিএনপি’র সভাপতি ও কেডিএর চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মোঃ মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজ প্রমুখ।
Leave a Reply