বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় যুবককে গুলি করে হত্যা নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে বাবা নিহত প্রধানমন্ত্রীর সফরের দিনেই খুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা সাতক্ষীরায় শামীম হত্যা মামলা: যুবদল নেতা ভদুর তিন দিনের রিমান্ড মঞ্জুর শরণখোলায় ইয়াবাসহ মাদককারবারী গ্রেফতার এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মোংলা বন্দর আধুনিকায়নে বড় উদ্যোগ, ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্ন ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৬ পড়েছেন
পাইকগাছা  প্রতিনিধি : পাইকগাছা পৌরসভা কে পরিচ্ছন্ন করতে নানা উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। ধারাবাহিক পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি বুধবার ( ৪ নভেম্বর) সকালে বিশেষ পরিচ্ছন্ন ক্যাম্পেইন এর আয়োজন করে পৌরসভা। দাতা সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক পরিষদ এর সহযোগিতায় পরিচ্ছন্নতা সংক্রান্ত এক বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি টাউন মাধ্যমিক বিদ্যালয় হতে নবপল্লী সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে পাইকগাছা সরকারি কলেজের পশ্চিম পাশে এবং শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে ময়লা ফেলা বন্ধ করে পৌরসভার নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য এলাকাবাসীর প্রতি নির্দেশনা দেয়া হয়। ক্যাম্পেইন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ। উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, পৌরসভা জামায়াতের আমীর ডাঃ জিএম আসাদুল হক, সেক্রেটারি মিজানুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, ওয়াটার এইড বাংলাদেশ এর প্রতিনিধি সুমন সাহা, নিপু খানম, প্রধান শিক্ষক দেবাশীষ সরদার, সেলিনা পারভীন, এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, তুষার কান্তি মন্ডল, সেলিম রেজা লাকি, ইলিয়াস হোসেন, এম আব্দুস সামাদ, মুহাম্মদ শফিয়ার রহমান, আলহাজ্ব মুরশাফুল আলম, মাওলানা আব্দুল কাদীর, গাজী আব্দুস সামাদ, শফিকুল ইসলাম, নবলোক পরিষদের ওমর ফারুক জুয়েল, বিএম নাহিদ হাসান, কাজী ফারহানা আফরোজ ও মুক্তা বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার প্রধান সহকারী জিয়াউর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এজন্য পৌরসভা কে পরিচ্ছন্ন রাখা আমাদের প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। বক্তারা আরো বলেন মানাব বর্জ্য শোধনাগারের ন্যায় পৌরসভার ময়লা আবর্জনা ফেলার জন্য জায়গা নির্ধারণ প্রায় চুড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি বাস্তবায়ন হলে পৌরসভায় পরিবেশ বান্ধব আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে উঠবে এবং একটি পরিচ্ছন্ন পৌরসভা দেখতে পাবে পৌরবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT