প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৫, ২০২৬, ৪:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৬, ৮:৩১ পি.এম
পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্ন ক্যাম্পেইন অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা পৌরসভা কে পরিচ্ছন্ন করতে নানা উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। ধারাবাহিক পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি বুধবার ( ৪ নভেম্বর) সকালে বিশেষ পরিচ্ছন্ন ক্যাম্পেইন এর আয়োজন করে পৌরসভা। দাতা সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক পরিষদ এর সহযোগিতায় পরিচ্ছন্নতা সংক্রান্ত এক বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি টাউন মাধ্যমিক বিদ্যালয় হতে নবপল্লী সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে পাইকগাছা সরকারি কলেজের পশ্চিম পাশে এবং শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে ময়লা ফেলা বন্ধ করে পৌরসভার নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য এলাকাবাসীর প্রতি নির্দেশনা দেয়া হয়। ক্যাম্পেইন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ। উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, পৌরসভা জামায়াতের আমীর ডাঃ জিএম আসাদুল হক, সেক্রেটারি মিজানুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, ওয়াটার এইড বাংলাদেশ এর প্রতিনিধি সুমন সাহা, নিপু খানম, প্রধান শিক্ষক দেবাশীষ সরদার, সেলিনা পারভীন, এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, তুষার কান্তি মন্ডল, সেলিম রেজা লাকি, ইলিয়াস হোসেন, এম আব্দুস সামাদ, মুহাম্মদ শফিয়ার রহমান, আলহাজ্ব মুরশাফুল আলম, মাওলানা আব্দুল কাদীর, গাজী আব্দুস সামাদ, শফিকুল ইসলাম, নবলোক পরিষদের ওমর ফারুক জুয়েল, বিএম নাহিদ হাসান, কাজী ফারহানা আফরোজ ও মুক্তা বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার প্রধান সহকারী জিয়াউর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এজন্য পৌরসভা কে পরিচ্ছন্ন রাখা আমাদের প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। বক্তারা আরো বলেন মানাব বর্জ্য শোধনাগারের ন্যায় পৌরসভার ময়লা আবর্জনা ফেলার জন্য জায়গা নির্ধারণ প্রায় চুড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি বাস্তবায়ন হলে পৌরসভায় পরিবেশ বান্ধব আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে উঠবে এবং একটি পরিচ্ছন্ন পৌরসভা দেখতে পাবে পৌরবাসী।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com