মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

খুলনায় বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি জব্দ, গ্রেফতার ২

  • প্রকাশিত সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১৭ পড়েছেন

নিজস্ব প্রতিবেদক : নগরীর চাঁনমারি শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ ‘আশিক গ্র“পের’ দুই সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। বুধবার ভোর রাতে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে বৃহস্পতিবার এসআরবি-৬ এর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন খুলনা সদর থানার চাঁনমারি বাজার এলাকার সওগাতুল আলম ছগীরের ছেলে ছাহিল মাহমুদ (২৫) এবং লবণচরা থানার মোহাম্মদিয়া পাড়া এলাকার বারেক হাওলাদারের ছেলে শাহাদাত হোসেন শুভ (২৩)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাত ৩টা ৩৫ মিনিটে কেএমপির খুলনা সদর থানাধীন আহমাদিয়া মাদ্রাসা রোড ও চানমারি শিপইয়ার্ড এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় অস্ত্রসহ ওই দুই সন্ত্রাসীকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT