
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) লাগাতার আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান| মেডিক্যাল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁস বিতর্ক ও পরীক্ষার্থীদের আত্মহত্যার ঘটনায় দায় নিয়ে শনিবার (২৫ জুলাই) শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি|
এর পাশাপাশি আন্দোলনকারীদের অন্যান্য দাবিগুলোও সরকার মেনে নেওয়ায় টানা ৩৭ দিনের আন্দোলন প্রত্যাহার করেছে সিজেপি|
আন্দোলনের এমন সফল সমাপ্তির রবিবার (২৬ জুলাই) এক ভিডিও বার্তায় আন্দোলনের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে|
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা এক ভিডিওতে ৩০ বছর বয়সী দীপকে জানান, এখন তিনি অনেকটাই ¯^স্তিতে আছেন|
দীপকে বলেন, ‘‘এখন আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি| নিজের শোবার ঘরে ঘুম থেকে উঠে সারাদিন কী হবে বা এরপর কী করতে হবে, তা নিয়ে আর ভাবতে হচ্ছে না| গত ৩৭টা দিন সত্যি খুব কঠিন ছিল|
তবে এই সাফল্যকে চূড়ান্ত বলতে নারাজ তিনি| ভিডিও বার্তায় সমর্থকদের উদ্দেশে দীপকে বলেন, ‘‘এই সাফল্যই শেষ নয়| এটা তো সবে শুরু| ককরোচ জনতা পার্টির এখনও অনেক দূর পথ পাড়ি দিতে হবে|’’
গত মে মাসে ভারতের প্রধান বিচারপতির একটি মন্তব্যের ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া হিসেবে ককরোচ জনতা পার্টি প্রতিষ্ঠা (সিজেপি) করেন অভিজিৎ দিপকে| পরে সেটি ধীরে ধীরে দেশজুড়ে জেন-জি তরুণদের নেতৃত্বে একটি বড় আন্দোলনে পরিণত হয়|
গত কয়েকদিন ধরে হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ বিক্ষোভকারী ভারতের রাজধানীতে দিল্লির রাজপথে নেমে আসেন| দিল্লির যন্তর মন্তর প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে ‘ইনকিলাব’ স্লোগানে| শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও প্রশ্ন ফাঁসের সুষ্ঠু বিচারের দাবিতে সরকারের গড়িমসির সাথে সাথে প্রতি মুহূর্তেই বাড়তে থাকে আন্দোলনকারীদের সংখ্যা|
শনিবার শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি সরকার ঘোষণা করে, আন্দোলনকারী কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো প্রকার আইনি বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না| এই আশ্বাসের পর আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ কর্মসূচি স্থগিত করে সিজেপি|
শারীরিকভাবে অসুস্থ ও টাইফয়েডে আক্রান্ত থাকায় শনিবার যন্তর মন্তরে উপস্থিত হয়ে সবাইকে সরাসরি ধন্যবাদ জানাতে না পারায় দুঃখ প্রকাশ করেন দিপকে| ভিডিও বার্তায় আবেগপ্লুত হয়ে তিনি বলেন, “৩৭ দিন ধরে যারা যন্তর মন্তরে লড়াই করেছেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ| দেশের জন্য আপনারা যা করেছেন, আমি সত্যিই তার প্রশংসা করি|”
সমালোচকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে সিজেপি প্রধান জানান, গঠনমূলক সমালোচনাই তাদের সঠিক পথে চালিত করেছে এবং শেষ পর্যন্ত সফলতা এনে দিয়েছে|
Leave a Reply