বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ফের রিমান্ডে ৫৯ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ‘খুলনার খবর’ নামে ফেসবুক পেজের পরিচয় ও বৈধতা নিয়ে প্রশ্ন, প্রশাসনিক তদন্তের দাবি বটিয়াঘাটায় স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার খুলনা-মোংলা ও বাগেরহাট-খুলনা মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান সুন্দরবনে বনদস্যু আতঙ্ক, নিরাপত্তার দাবিতে কয়রায় মানববন্ধন দুই প্রকল্প উদ্বোধনে মোংলা আসছেন প্রধানমন্ত্রী শরণখোলায় নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষ্যেপ্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শ্যামনগরে গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা

  • প্রকাশিত সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫০ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার শ্যামনগরের চন্ডিপুর গ্রামে রেশমা খাতুন (২১) নামের এক তরুনী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এই আত্মহত্যার ঘটনা ঘটে। এ খবর নিশ্চিত করেছেন চন্ডিপুর বন্ধু মহল ক্লাবের সভাপতি আল ইমরান। রেশমা খাতুন একই গ্রামের করিম গাজী ও হাফিজা খাতুন দম্পতির কন্যা। রেশমা খাতুনের চাচাতো ভাই আবুল কালাম জানান, সে মানসিক প্রতিবন্ধী ছিল, সঠিকভাবে কথা বলতে পারতো না। সোমবার সন্ধ্যায় বাড়ির কাউকে না জানিয়ে রেশমা এক আত্মীয়ের বাসায় চলে যায়। মঙ্গলবার সকালে তার পিতা তাকে বাড়িতে নিয়ে এসে বকাবকি করলে বেলা সাড়ে ১২ টার দিকে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নেওয়া হলে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শাকির হোসেন পরীক্ষা নিরীক্ষা করে রেশমাকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্যা হুমায়ুন কবির বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT