শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে নারী নৌকা বাইচ, সাংস্কৃতিক উৎসব  ও ফ্রি হেলথ ক্যাম্প  উদ্বোধন সাতক্ষীরায় খাবারে চেতনানাশক মিশিয়ে ৪৪ লাখ টাকার মালামাল লুট কিশোর গ্যাং: এর অপরাধ নিবে কার কাঁধে? নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী খুমেক হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোস্তফা কামাল প্রধানমন্ত্রীকে নিজ হাতে লেখা কোরআন উপহার দিলেন ৯ বছরের শিশু কৃষিতে সফল উপকূলের নারীরা ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ

ফেসবুকে ‘হাসিনার মামলা না লড়ার’ ঘোষণা, পান্নাকে ট্রাইব্যুনালে তলব

  • প্রকাশিত সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব পাওয়ার পরও সামাজিক যোগাযোগ মাধ্যমে মামলা না লড়ার ঘোষণা দিয়ে আদালতে অনুপস্থিত থাকায় আইনজীবী জেড আই খান পান্নার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। দ্রুত তাকে ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার (৩ ডিসেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। অপর সদস্য ছিলেন বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।
গত ২৩ নভেম্বর গুম-নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে পান্নাকে নিয়োগ দিয়েছিল সরকার। তবে ২৭ নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ভিডিও বার্তা দিয়ে তিনি জানান, শেখ হাসিনা আদালতের ওপর আস্থা না রাখায় তিনি তার পক্ষে লড়বেন না।
ভিডিওতে পান্না বলেন, যে আদালতের প্রতি শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না।
তিনি জানান, নিয়োগসংক্রান্ত আনুষ্ঠানিক চিঠি হাতে পেলে পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন।
শেখ হাসিনার মামলা থেকে সরে দাঁড়ালেও তিনি জানান, অন্য গুরুত্বপূর্ণ মামলাগুলোতে তিনি আইন সহায়তা প্রদান অব্যাহত রাখবেন। বিশেষ করে তার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের মামলায় তিনি লড়বেন বলে নিশ্চিত করেন।
এদিকে ট্রাইব্যুনালের বিচারক ও বিচার সংশ্লিষ্ট ১৮টি লিংক ফেসবুক ও ইউটিউব থেকে সরানো হয়েছে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে বিটিআরসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT