
বটিয়াঘাটা প্রতিনিধি : খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ম্ঙ্গ্লবার সকালে আগুন দেয়ার ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার পঙ্কজ বিশ্বাস বটিয়াঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের (নিষিদ্ধ ঘোষিত) সভাপতি। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে জলমা ইউনিয়নের দারোগার ভিটা এলাকায় ৮ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। সংবাদ পেয়ে ঘটনা স্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় গতকাল বিকেলে বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি পঙ্কজ বিশ্বাস জড়িত থাকার সন্দেহে তাকে গ্রেফতার করা হয়।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান বলেন, মঙ্গলবার সকালে দুজন দুর্বৃত্ত মটর সাইকেলে এসে বিএনপি কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে বটিয়াঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি পঙ্কজ বিশ্বাসকে গ্রেয়তার করা হয়েছে।
এদিকে বিএনপি কার্যালয়ে আগুন দেয়ার প্রতিবাদে উপজেলা বিএনপির উদ্যোগে বেলা বারটার দিকে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। নেতৃত্বদেন উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম, সাধারণ সম্পাদক খন্দকার ফারুক হোসেন, জেলা মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
Leave a Reply