মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির পুরস্কার লাভ

  • প্রকাশিত সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২০ পড়েছেন
পাইকগাছা প্রতিনিধি  : পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতির পুরস্কার লাভ করেছে। ৮ নভেম্বর খুলনা প্রেসক্লাবে জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপির নিকট থেকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট গ্রহণ করেন বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ও সম্পাদক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত। উপস্থিত ছিলেন সমবায় বিভাগের বিভাগীয় যুগ্ম নিবন্ধক নুরুন্নবী। এদিকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতির পুরস্কার লাভ করায় জেলা ও উপজেলা সমবায় বিভাগ এবং সমিতির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অমরেশ কুমার মন্ডল, সম্পাদক মোহাম্মদ শফিয়ার রহমান, উপদেষ্টা কার্তিক দেবনাথ, গাজী শহিদুল ইসলাম খোকন, অবসরপ্রাপ্ত আর্মি রেজাউল ইসলাম, সহ সভাপতি আব্দুল হালিম, কোষাধ্যক্ষ পলাশ রায়, পরিচালক উত্তম দেবনাথ, একরামুল ইসলাম সবুজ, হাফিজুর রহমান, শহিদুল ইসলাম ও শামীম আহমেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT