প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ১০:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ৭:৩৩ পি.এম
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির পুরস্কার লাভ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতির পুরস্কার লাভ করেছে। ৮ নভেম্বর খুলনা প্রেসক্লাবে জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপির নিকট থেকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট গ্রহণ করেন বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ও সম্পাদক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত। উপস্থিত ছিলেন সমবায় বিভাগের বিভাগীয় যুগ্ম নিবন্ধক নুরুন্নবী। এদিকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতির পুরস্কার লাভ করায় জেলা ও উপজেলা সমবায় বিভাগ এবং সমিতির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অমরেশ কুমার মন্ডল, সম্পাদক মোহাম্মদ শফিয়ার রহমান, উপদেষ্টা কার্তিক দেবনাথ, গাজী শহিদুল ইসলাম খোকন, অবসরপ্রাপ্ত আর্মি রেজাউল ইসলাম, সহ সভাপতি আব্দুল হালিম, কোষাধ্যক্ষ পলাশ রায়, পরিচালক উত্তম দেবনাথ, একরামুল ইসলাম সবুজ, হাফিজুর রহমান, শহিদুল ইসলাম ও শামীম আহমেদ।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com