সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান আশুলিয়ায় কাভার্ড ভ্যানে আগুন, পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ: আমুসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারাকারীদের শক্ত হাতে দমনের আহ্বান জামায়াত আমিরের রূপসা নদী থেকে দুই ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর অবশেষে বাইকের সামনে নম্বরপ্লেট বসানোর জটিলতা দূর হলো শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্য কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে : বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) প্রধানমন্ত্রীর আগমনে নিউ মার্কেট ও সোনাডাঙ্গা বাস টার্মিনাল পরিদর্শনে কেডিএ চেয়ারম্যান

চুকনগরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১৯ পড়েছেন

ডুমুরিয়া প্রতিনিধি : গ্রাম বাংলার পুরনো ঐতিহ্য ধরে রাখতে চুকনগর বাজার হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের আয়োজনে আপার ভদ্রা নদীতে এক নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আপার ভদ্রা নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।নৌকা বাইচ প্রতিযোগীতায় বিভিন্ন অঞ্চল থেকে মোট ৪টি নৌকা অংশ গ্রহন করে। প্রতিযোগীতায় ১ম স্থান অধিকার করেন হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের নৌকা, ২য় স্থান অধিকার করেন আব্দুস সবুর গাজীর নৌকা (দক্ষিণ চুকনগর) ও ৩য় স্থান অধিকার করেন আবুল হোসেনের নৌকা (তালা)। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন চুকনগর বাজার হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউপি সদস্য মোঃ আলাউদ্দিন মালী। প্রধান অতিথি ছিলেন আটলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ হেলাল উদ্দিন। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক সরদার বিল্লাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন চুকনগর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাবেক ইউপি সদস্য বিএম হাবিবুর রহমান হবি, বিশিষ্ট ব্যবসায়ী গাজী মিজানুর রহমান। বক্তব্য রাখেন হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান গাজী, হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন নেতা খায়রুল ইসলাম শেখ, আজিজুর রহমান গাজী, আব্দুস সবুর গাজী, খোকন গাজী, আরশাদ আলী গাজী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিজানুর রহমান শেখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT