মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ঢেউয়ের আঘাত ঠেকাতে দেশীয় প্রযুক্তির বেড়া যশোরে বিস্ফোরক মামলায় সমালোচিত বিএনপি নেতা রড বাচ্চু আটক রামপাল-রুপসা রুটে ১৪ বছর বাস চলাচল বন্ধ: যাত্রীদের ভোগান্তি যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি মাগুরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু উজিরপুরে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার রংপুরে ৪ খুন: তদন্ত কর্মকর্তা জানালেন হত্যার কারণ, চার্জশিট এ সপ্তাহেই খুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ স্থানে গুলিবর্ষণ, নগরজুড়ে আতঙ্ক পাইকগাছায় পুশবিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা, ১০ কেজি চিংড়ি বিনষ্ট

যশোরে রাইটসের উদ্যোগে সারভাইভার লিডারদের সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১০ পড়েছেন
যশোর অফিস : মানব পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন ও জনসচেতনতা বৃদ্ধিতে অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সমন্বয় জোরদারে যশোরে সারভাইভার লিডারদের লার্নিং শেয়ারিং ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে যশোর শহরের শহীদ স্বপন সড়কস্থ প্রশান্তি নিলয়ের কনফারেন্স রুমে মানবাধিকার সংগঠন রাইটস যশোরের উদ্যোগে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় পরিচালিত ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর সুপ্তি দিব্রা। আরও উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক ও রাইটস যশোরের পরিচালক (ট্রেনিং) এস এম আজহারুল ইসলাম, কেস ম্যানেজার কৃষ্ণা রানী সাহা এবং উদ্যোক্তা জেসমিন রোজ।
সভায় জেলার বিভিন্ন এলাকার সারভাইভার লিডাররা মানব পাচারের অভিজ্ঞতা, প্রতিকূলতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর গল্প এবং মাঠপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরেন।
বক্তারা বলেন, মানব পাচারের শিকার ব্যক্তিরা নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমাজে মানব পাচারের ঝুঁকি, প্রতারণার কৌশল ও নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ জন্য সারভাইভার লিডারদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও সমন্বয় বাড়ানো প্রয়োজন।
সভাপতির বক্তব্যে বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, মানব পাচার প্রতিরোধ এবং পাচারের শিকার ব্যক্তিদের সমাজে পুনঃএকত্রীকরণে সারভাইভারদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। তাঁদের অভিজ্ঞতা অন্যদের সচেতন করতে এবং সম্ভাব্য ঝুঁকি থেকে রক্ষা পেতে সহায়তা করতে পারে।
সভায় সারভাইভার লিডারদের মধ্যে শরীফা ইয়াসমিন ও ইয়াসিন আরাফাত বক্তব্য দেন। তাঁরা নিজ নিজ এলাকায় জনসচেতনতা বৃদ্ধি, নিরাপদ অভিবাসনের বার্তা ছড়িয়ে দেওয়া এবং মানব পাচারের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সহযোগিতায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের কেস ম্যানেজার কৃষ্ণা রানী সাহা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT