মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ঢেউয়ের আঘাত ঠেকাতে দেশীয় প্রযুক্তির বেড়া যশোরে বিস্ফোরক মামলায় সমালোচিত বিএনপি নেতা রড বাচ্চু আটক রামপাল-রুপসা রুটে ১৪ বছর বাস চলাচল বন্ধ: যাত্রীদের ভোগান্তি যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি মাগুরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু উজিরপুরে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার রংপুরে ৪ খুন: তদন্ত কর্মকর্তা জানালেন হত্যার কারণ, চার্জশিট এ সপ্তাহেই খুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ স্থানে গুলিবর্ষণ, নগরজুড়ে আতঙ্ক পাইকগাছায় পুশবিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা, ১০ কেজি চিংড়ি বিনষ্ট

যশোরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৭ পড়েছেন
যশোর অফিস : র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে যশোরে পালিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। সোমবার (২৩ নভেম্বর) যশোর সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে পৃথক দুটি র‌্যালি বের করা হয়। এর একটি ছিল আত্মহত্যা সম্পর্কে ধারণা পরিবর্তন এবং অন্যটি বেঁচে থাকার অভিজ্ঞতা শোনার বিষয়ে।
পরে সিভিল সার্জন কার্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, বিশ্বে প্রতি ছয়জনের একজন মানসিক সমস্যায় ভুগছেন। বাংলাদেশেও বিপুলসংখ্যক মানুষ কোনো না কোনো মানসিক সমস্যায় আক্রান্ত। দেশে প্রায় ২০ কোটি মানুষের মধ্যে ৪ কোটি মানুষ মানসিক সমস্যায় ভুগছেন। অথচ চিকিৎসাসেবার জন্য দেশে মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন মাত্র ৩০০ জনের মতো। ফলে প্রায় ৯০ শতাংশ মানসিক রোগী চিকিৎসার বাইরে থাকছেন।
বক্তারা আরও বলেন, সামাজিক মান-অভিমান, হীনম্মন্যতা ও নেতিবাচক চিন্তাভাবনা থেকে মানসিক সমস্যার সৃষ্টি হতে পারে। এসব সমস্যার কারণে অনেকে আত্মহত্যার মতো পথ বেছে নেন। একটি জীবন অত্যন্ত মূল্যবান। তাই মানসিক সুস্বাস্থ্য রক্ষায় পরস্পরের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হবে। নেতিবাচক চিন্তা ও আচরণ পরিহার করে মানসিক স্বাস্থ্য বিষয়ে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তাঁরা।
সভায় সভাপতিত্ব করেন যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নন-কমিউনিকেবল ডিজিজ বিভাগের জাতীয় পরামর্শক মো. আব্দুল কাদের মানসিক স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।
আলোচনায় অংশ নেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত, যশোর মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের চিকিৎসক ডা. মো. মাহবুবুল হাসান এবং শংকরপুর গোলাম প্যাটেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক মো. নজরুল ইসলাম বুলবুল।
এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. নাজমুস সাদিক, যশোর ২৫০ শয্যা হাসপাতালের আরএমও ডা. হাবিবা সিদ্দিকা ফোয়ারা, যশোর টিবি হাসপাতালের কনসালট্যান্ট ডা. শেখ মো. কামরুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT