মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ঢেউয়ের আঘাত ঠেকাতে দেশীয় প্রযুক্তির বেড়া যশোরে বিস্ফোরক মামলায় সমালোচিত বিএনপি নেতা রড বাচ্চু আটক রামপাল-রুপসা রুটে ১৪ বছর বাস চলাচল বন্ধ: যাত্রীদের ভোগান্তি যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি মাগুরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু উজিরপুরে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার রংপুরে ৪ খুন: তদন্ত কর্মকর্তা জানালেন হত্যার কারণ, চার্জশিট এ সপ্তাহেই খুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ স্থানে গুলিবর্ষণ, নগরজুড়ে আতঙ্ক পাইকগাছায় পুশবিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা, ১০ কেজি চিংড়ি বিনষ্ট

ঝিকরগাছার সাবেক মেয়র জামালসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা

  • প্রকাশিত সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৫ পড়েছেন
যশোর অফিস : যশোরের ঝিকরগাছা পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মোস্তফা আনোয়ার পাশা জামাল, তার ছেলে মাহবুব সোবহান নাহিদসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ভাগ্নে জাহিদ ফয়সাল। আসামিদের মধ্যে বাদীর আপন ভাই ও ভাবিও রয়েছেন।
গত ২২ নভেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলায় ফ্ল্যাটে প্রবেশ করে মারধর, প্রাণনাশের হুমকি ও জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৯ সেপ্টেম্বর শহরের আরএন রোডের বিকে টাওয়ারে জাহিদ ফয়সালের ফ্ল্যাটে গিয়ে আসামিরা তাকে মারধর ও ভয়ভীতি দেখান। একপর্যায়ে জোর করে কয়েকটি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন বাদী।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগটি তদন্ত করে কোতোয়ালি মডেল থানার ওসিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী রেবেকা খাতুন।
বাদী জাহিদ ফয়সালের দাবি, তার ফ্ল্যাট দখলের চেষ্টা করা হচ্ছে এবং তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছে। এ কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT