মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ঢেউয়ের আঘাত ঠেকাতে দেশীয় প্রযুক্তির বেড়া যশোরে বিস্ফোরক মামলায় সমালোচিত বিএনপি নেতা রড বাচ্চু আটক রামপাল-রুপসা রুটে ১৪ বছর বাস চলাচল বন্ধ: যাত্রীদের ভোগান্তি যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি মাগুরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু উজিরপুরে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার রংপুরে ৪ খুন: তদন্ত কর্মকর্তা জানালেন হত্যার কারণ, চার্জশিট এ সপ্তাহেই খুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ স্থানে গুলিবর্ষণ, নগরজুড়ে আতঙ্ক পাইকগাছায় পুশবিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা, ১০ কেজি চিংড়ি বিনষ্ট

যশোরে টিআরসি নিয়োগের প্রথম দিনে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই

  • প্রকাশিত সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৭ পড়েছেন
যশোর অফিস : যশোরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল ৮টায় যশোর পুলিশ লাইন্সে এ কার্যক্রম শুরু হয়।
যশোরের পুলিশ সুপার ও জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়। প্রথম দিন শুরু থেকে শেষ পর্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।
কার্যক্রম চলাকালে পুলিশ সুপার সরেজমিনে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় তিনি প্রার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন সচেতনতামূলক বক্তব্যও দেন।
প্রথম দিনের যাচাই-বাছাই শেষে উত্তীর্ণ প্রার্থীদের ব্রিফিং করেন পুলিশ সুপার। এ সময় তিনি নিয়োগের দ্বিতীয় দিনে প্রার্থীদের করণীয় সম্পর্কে নির্দেশনা দেন।
পুলিশ সুপার বলেন, সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ ক্ষেত্রে কোনো দালাল বা প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ না করার জন্য তিনি প্রার্থীদের সতর্ক করেন।
এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা থেকে আসা প্রতিনিধিরা এবং নিয়োগ কার্যক্রমে দায়িত্ব পালনকারী জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT