মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

নড়াইলে ভ্যান চালকের লাশ উদ্ধার

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৬ পড়েছেন
নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলা শহরের মোল্যার মাঠ সংলগ্ন একতলা ভবনের ছাদ থেকে আজিবর শেখ নামে এক ভ্যানচালকের হাত বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আজিবর সিংগা গ্রামের কুদ্দুস শেখের ছেলে।
 মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ভাড়াটিয়ারা ছাদে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। আজিবর সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। এদিন  (সোমবার) গভীর রাতে স্থানীয়রা তার ভ্যানগাড়িটি উদ্ধার করেন।
​লোহাগড়া থানার ওসি মোঃ শরিফুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে এবং ময়নাতদন্তের জন্য লাশ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT