
বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা সরকারি মহাবিদ্যালয়ের প্রধান ফটকে সোমবার রাত সাড়ে বারটার দিকে দুর্বৃত্তরা তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেয়। কিছুক্ষণ পর আগুন দেখে কলেজের নৈশ প্রহরি পলাশ ছুটে এসে নিভিয়ে ফেলেন। কলেজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, রাতেই তাকে ফোনে নৈশ প্রহরি জানায়। সকাল সাতটার দিকে কলেজ ফটকে এসে একটি তালা ঝুলতে দেখা যায়। তিনি বলেন, কলেজের জায়গা নিয়ে দ্বন্দে¦র কারণে অথবা ছাত্ররা রেজাল্ট খারাপ করায় বকাঝকার জন্য এ ঘটনা ঘটতে পারে।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। কলেজ অধ্যক্ষ থানায় জিডি করেছেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ইউএনও থান্দার কামরুজ্জামান বলেন, বেলা দশটার দিকে পুলিশ নিয়ে ঘটনা স্থলে যেয়ে তালা খুলে দেয়া হয়। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে বলা হয়েছে।
Leave a Reply