মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
‘নো সিকিউরিটি, নো সার্ভিস’: খুলনায় চিকিৎসকদের হুঁশিয়ারি রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, বিকল্প পথে বের করা হলো মন্ত্রীকে হাম উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে তলব করল মার্কিন আদালত সীমান্তে সাবেক এমপি গোপন বৈঠকের ভিডিও ভাইরাল, আ.লীগ নেতা আটক রাজশাহীতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন তালায় শ্যামা পূজা ও দীপাবলি উদযাপন, গ্রামে গ্রামে যাত্রাপালা তালায় অজ্ঞান পার্টির কবলে পড়ে একই পরিবারের চারজন অসুস্থ বটিয়াঘাটায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ডুমুরিয়ায় অসহায় পরিবারের ভিটাবাড়িতে আ’লীগ নেতার হানা

  • প্রকাশিত সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৬ পড়েছেন

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় প্রয়োজনীয় কাগজপত্র থাকার পরেও অসহায় এক পরিবারের ভিটাবাড়ির জায়গা দখল করে নিয়েছে এক আ’লীগ নেতা বলে অভিযোগ পাওয়া গেছে। টাকা ও লাঠির জোরে হার মেনেছে বৈধ কাগজপত্র। উপায়ান্তর না পেয়ে থানা পুলিশ সহ বিভিন্ন মহলে ধর্না দিয়েও প্রতিকার পাচ্ছে না পরিবারটি। গত বৃহস্পতিবার উপজেলার সাহস ইউনিয়নের রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় থানায় দায়েরকৃত অভিযোগ ও অসহায় পরিবারটির সাথে কথা বলে জানা যায়, রাজাপুর এলাকার ওয়াদুদ সরদার তিন শতাংশ জমি ক্রয় করে শান্তিতে বসবাস করে আসছে।যার দলিল, দাখিলা,পর্চাসহ প্রোয়োজনীয় কাগজপত্র রয়েছে। আওয়ামী আমল থেকে প্রভাবশালী প্রতিবেশী প্রতিপক্ষ শুকুর আলী সরদার নামের এক আ’লীগ নেতার ওই ভিটাবাড়ির দিকে নজর পড়ে এবং জবরদখলের নেশায় মেতে উঠে।তারই জের ধরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শালিস বৈঠক উপেক্ষা করে ঘটনার দিন দলবল নিয়ে ওই জমি জবরদখল করে। এসময় প্রতিকার তো দূরের কথা ভয়ে মুখ খুলতেও সাহস হারায় পরিবারটি। ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এ এসআই পার্থ জানান ঘটনা স্থলে গিয়ে বিবাদি শুকুর আলী না পেয়ে মোবাইল ফোনে ডাকলেও তোয়াক্কা করছেন না তিনি। তবে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT