মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশিত সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২৪ পড়েছেন
দিঘলিয়া প্রতিনিধি ‌: খুলনার দিঘলিয়া উপজেলায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে ৮ নভেম্বর ২০২৬, রবিবার সকাল ১১টায় সেনহাটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা তাঁদের পরিবার-পরিজনসহ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার এস এম জহুরুল হকসহ সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ। শুরুতে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়। পরে পবিত্র কোরআন তিলাওয়াত, কেক কাটা এবং বল নিক্ষেপসহ বিভিন্ন আনন্দঘন ও প্রীতিমূলক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এ সময় উপস্থিত সদস্য ও তাঁদের পরিবারের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও আন্তরিকতার এক সুন্দর পরিবেশ সৃষ্টি হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাই একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন এবং সংগঠনের ঐক্য ও কল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সার্বিকভাবে সহযোগিতা করেন এস এম ইয়াসিন মোড়ল। আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT