প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ১০:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ৬:২১ পি.এম
দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দিঘলিয়া প্রতিনিধি : খুলনার দিঘলিয়া উপজেলায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে ৮ নভেম্বর ২০২৬, রবিবার সকাল ১১টায় সেনহাটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা তাঁদের পরিবার-পরিজনসহ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার এস এম জহুরুল হকসহ সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ। শুরুতে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়। পরে পবিত্র কোরআন তিলাওয়াত, কেক কাটা এবং বল নিক্ষেপসহ বিভিন্ন আনন্দঘন ও প্রীতিমূলক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এ সময় উপস্থিত সদস্য ও তাঁদের পরিবারের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও আন্তরিকতার এক সুন্দর পরিবেশ সৃষ্টি হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাই একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন এবং সংগঠনের ঐক্য ও কল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সার্বিকভাবে সহযোগিতা করেন এস এম ইয়াসিন মোড়ল। আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com