
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন। বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) রায়হাতুল জান্নাত, থানা অফিসার ইনচার্জ মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শিকদার হারুন আল রশীদ, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ ও সাবেক সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া,
এ ছাড়া স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রেক্ষাপট তুলে ধরেন। তারা দিবসটির ঐতিহাসিক তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব দেন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Leave a Reply