
নড়াইল প্রতিনিধি: নড়াইলে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে জেলা বিএনপি ও জেলা প্রশাসনের উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার (০৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি ভবনে জেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস। আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মশিউর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরশেদ জাফর এবং জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম আব্দুল হকসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। আলোচনা পর্ব শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অপরদিকে জেলা বিএনপি’র কার্যালয়ে জেলা বিএনপি’র উদ্যোগে বেলা ১১ টার দিকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সভাপতি ও নড়াইল-২ আসনের সাংসদ বিশ্বাস জাহাঙ্গীর আলম। বক্তব্য দেন জেলা বিএনপি’র নেতা ও জেলা পরিষদ প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোএকট মাহাবুব মোর্শেদ জাপল, খন্দকার ইজাজুল হসিান বাবু, বিএনপি নেতা আলী হাসান,জেলা বিএনপি নেতা শাহরিয়ার রিজভি জর্জ, মোজাহিদুর রহমান পলাশ,নড়াইল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মঞ্জুরুল সাঈদ বাবু , জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, জেলা ছাত্রদলের আহবায়ত খন্দকার মাহমুদুল হাসান সনি প্রমুখ।
Leave a Reply