শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়দিয়ার নবগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, দুই পাড়ে হাজারো মানুষের ঢল তালায় দুটি বাল্যবিয়ে, নতুন বৌ নিয়ে পালালেন বর! দুবলারচরে সাগরে ভেসে গেছে ট্যুরিষ্টঃ উদ্ধারে কোষ্টগার্ডেও অভিযান সাতক্ষীরায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জলবায়ু পরিবর্তনের ধাক্কা: উপকূলে নিঃসঙ্গ দিন কাটছে প্রবীণদের জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত যশোর সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ ডুমুরিয়ায় গাঁজা গাছসহ গাঁজা চাষী আটক গ্যাসের দাম বেড়ে ৩২ ডলার, ভর্তুকি দিতে হয়েছে ৪৭ হাজার কোটি টাকা: জ্বালানিমন্ত্রী

দুবলারচরে সাগরে ভেসে গেছে ট্যুরিষ্টঃ উদ্ধারে কোষ্টগার্ডেও অভিযান

  • প্রকাশিত সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৬ পড়েছেন

শরণখোলা প্রতিনিধি : দুবলারচরে সাগরে ভেসে গেছে রিয়াজ (২৫) নামে এক পর্যটক। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে দুবলার আলোরকোলে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। কোষ্টগার্ড সাগরে নিখোঁজ ব্যক্তির সন্ধান চালাচ্ছে বলে জানা গেছে।
দুবলার আলোরকোল থেকে রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী শুক্রবার সন্ধ্যা ৭টায় মোবাইল ফোনে জানান, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোলিনি থেকে একটি বোটে করে ২০/২২ জনের ট্যুরিষ্ট গ্রুপ শুক্রবার বিকেল ৩টার দিকে শরণখোলা রেঞ্জের দুবলার আলোরকোলে এসে নামে। তারা সাগরের পানিতে নেমে গোসলের সময় একজন ট্যুরিষ্ট সাগরে ভেসে যায়। কোষ্টগার্ড ও জেলেরা সাগরে ভেসে যাওয়া ব্যক্তির সন্ধানে সন্ধ্যা পর্যন্ত তল্লাশী চালালেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তির নাম রিয়াজ বলে মোতাসিম ফরাজী জানান।
কোষ্টগার্ড পশ্চিমজোন মোংলা এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ আবুল কাশেম ঘটনা নিশ্চিত করে বলেন, কোস্টগার্ড এর একটি উদ্ধারকারী দল নিখোঁজ ট্যুরিষ্টের সন্ধানে সাগরে তল্লাশী চালাচ্ছেন।
সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ হাছানুর রহমান ইত্তেফাককে বলেন, শুক্রবার সকালে বুড়িগোয়ালিনি ষ্টেশন অফিস থেকে পাশ নিয়ে দুটি ট্যুরিষ্ট বোটে ৩০ জন ট্যুরিষ্ট সুন্দরবনের দুবলারচরে যায়।এদের মধ্যে একজন গোসলের সময় সাগরে ভেসে যায় বলে তিনি জানতে পেরেছেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT