বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় যুবককে গুলি করে হত্যা নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে বাবা নিহত প্রধানমন্ত্রীর সফরের দিনেই খুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা সাতক্ষীরায় শামীম হত্যা মামলা: যুবদল নেতা ভদুর তিন দিনের রিমান্ড মঞ্জুর শরণখোলায় ইয়াবাসহ মাদককারবারী গ্রেফতার এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মোংলা বন্দর আধুনিকায়নে বড় উদ্যোগ, ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

ডুমুরিয়ায় যুবককে গুলি করে হত্যা

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৮ পড়েছেন
ডুমুরিয়া প্রতিনিধি : খুলনার ডুমুরিয়া উপজেলার আমভিটা–রামকৃষ্ণপুর জোড়া বটতলা আনছারাবাদ সড়কের গফফারের চায়ের দোকানে ঢুকে তরিকুল ইসলাম শেখ (৩৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে দোকানের ভেতরে এ হত্যাকাণ্ড ঘটে। প্রকাশ্য দিবালোকে এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত শেখ তরিকুল ইসলাম ১২ নং রংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম শেখের ছেলে।
ঘটনার পরপরই ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমানের নেতৃত্বে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পাশাপাশি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে তদন্ত করছেন। তবে হত্যাকাণ্ডের কারণ, হামলাকারীদের পরিচয় ও তাদের পালিয়ে যাওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
প্রাথমিকভাবে স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক কারবারের একটি চক্র এবং স্থানীয় সরকারি খাল দখলকে কেন্দ্র করে একটি পক্ষের সঙ্গে তরিকুলের বিরোধ চলছিল বলে এলাকায় আলোচনা রয়েছে। তবে এসব বিরোধের সঙ্গে হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের তদন্তে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় বেরিয়ে আসবে বলে আশা করছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT