বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় যুবককে গুলি করে হত্যা নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে বাবা নিহত প্রধানমন্ত্রীর সফরের দিনেই খুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা সাতক্ষীরায় শামীম হত্যা মামলা: যুবদল নেতা ভদুর তিন দিনের রিমান্ড মঞ্জুর শরণখোলায় ইয়াবাসহ মাদককারবারী গ্রেফতার এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মোংলা বন্দর আধুনিকায়নে বড় উদ্যোগ, ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

শরণখোলায় ইয়াবাসহ মাদককারবারী গ্রেফতার

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২ পড়েছেন

শরণখোলা প্রতিনিধি : শরণখোলা থানা পুলিশ ইয়াবাসহ এক মাদককারবারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক বিক্রেতা রুমান মীর (৩১) কে বৃহস্পতিবার সকালে বাগেরহাট আদালতে চালান দিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা থানার অফিসার ইনচার্জ রোকেয়া খানমের নেতৃত্বে থানা পুলিশ বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার চালরায়েন্দা গ্রামের মাদককারবারী রুমান মীরের বাড়ীতে অভিযান চালিয়ে রুমানকে আটক করেন। এ সময় রুমানের ঘর তল্লাশী করে পুলিশ ৩১৫পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছেন।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ রোকেয়া খানম জানান, আটক রুমান একজন চিহ্নিত মাদককারকবারী। তার বিরুদ্ধে শরণখোলা থানায় মাদকসহ বিভিন্ন অপরাধের পাঁচটি মামলা ও একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী রয়েছে। গ্রেফতারকৃত রুমান মীরের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে তাকে বৃহস্পতিবার সকালে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT