মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

কেশবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২৮ পড়েছেন
কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সাংবাদিক আশরাফুজ্জামানকে কোনো মামলা ছাড়াই পুলিশি হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রেহেনেওয়াজ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন বিশ্বাস, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. সাইদুর রহমান সাইদ, পৌর জামায়াতের আমির প্রভাষক মো. জাকির হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহম্মেদ, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুনার রশীদ বুলবুল ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী প্রমুখ।

সভায় কেশবপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আশরাফুজ্জামানকে কোনো মামলা ছাড়াই পুলিশি হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুনার রশীদ বুলবুল ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন বিশ্বাস, বিষয়টি আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় গুরুত্ব সহকারে তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।”

এ ছাড়া উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে আসা ও ব্যবহার বন্ধ রাখার বিষয়েও সভায় আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT