মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

উজিরপুরে স্বেচ্ছাসেবক দলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

  • প্রকাশিত সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২৮ পড়েছেন
বিশেষ প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর পৌর  স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উজিরপুর  হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ৯ নভেম্বর সোমবার বেলা ১১ টায় উজিরপুর পৌর  স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। উজিরপুর হাসপাতালের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পরিষ্কারসহ পরিবেশ পরিচ্ছন্ন রাখার কার্যক্রম পরিচালনা করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মিলন হাওলাদার,সদস্য সচিব মোঃ জুম্মান সিকদার মোতালেব,যুগ্ম আহবায়ক মোঃ নুরুজ্জামানসহ অনেকে।এ সময় নেতাকর্মীরা হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে।হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠান হওয়ায় এর পরিবেশ পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। এ ধরনের উদ্যোগের মাধ্যমে হাসপাতালের পরিবেশ উন্নয়নে সচেতনতা তৈরি হবে বলে তারা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT