বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় যুবককে গুলি করে হত্যা নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে বাবা নিহত প্রধানমন্ত্রীর সফরের দিনেই খুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা সাতক্ষীরায় শামীম হত্যা মামলা: যুবদল নেতা ভদুর তিন দিনের রিমান্ড মঞ্জুর শরণখোলায় ইয়াবাসহ মাদককারবারী গ্রেফতার এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মোংলা বন্দর আধুনিকায়নে বড় উদ্যোগ, ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

পাবনায় হত্যার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ

  • প্রকাশিত সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৩ পড়েছেন

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে চার বছর বয়সী শিশুসন্তানকে হত্যার ভয় দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর ভাতিজার বিরুদ্ধে। গতকাল (৩ নভেম্বর) দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের একটি হলুদখেতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে তাঁর আপন ভাসুরের ছেলে শিবলু মৃধাকে একমাত্র আসামি করে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত শিবলু মৃধা সলিমপুর ইউনিয়নের বক্তারপুর পশ্চিমপাড়া গ্রামের মো. ইনছান মৃধার ছেলে।
ভুক্তভোগীর পরিবার ও থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন মঙ্গলবার ভোর আনুমানিক ৪টার দিকে গৃহবধূর স্বামী কাজের সন্ধানে মেহেরপুরের গাংনীর উদ্দেশে বাড়ি থেকে বের হন। দুপুরে ওই গৃহবধূ প্রতিবেশী এক স্বজনের সঙ্গে বক্তারপুর মধ্যপাড়া গ্রামের মাঠে ছাগল চরাতে যান।
দুপুর আনুমানিক ২টার দিকে অভিযুক্ত শিবলু সেখানে গিয়ে গৃহবধূকে জানান, তাঁর ছোট ছেলের কোমরের নিচের অংশ কেটে রক্ত বের হচ্ছে। সন্তানের দুর্ঘটনার খবর শুনে ওই গৃহবধূ দ্রুত বাড়ির উদ্দেশে রওনা হন। পথে বক্তারপুর মধ্যপাড়া গ্রামের হায়দার নামের এক ব্যক্তির হলুদখেতের কাছে পৌঁছালে শিবলু ধারালো হাসুয়া উঁচিয়ে তাঁর শিশুসন্তানকে হত্যার ভয় দেখান। এ সময় জোরপূর্বক তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী নারী জানান, ঘটনার পরপরই তিনি অভিযুক্তের মা ও বোনকে বিষয়টি জানান। তবে তাঁরা কোনো পদক্ষেপ নেননি। পরে মোবাইল ফোনে স্বামীকে ঘটনাটি জানান তিনি। স্বামী মেহেরপুর থেকে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে ঈশ্বরদী থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে এক নারী ধর্ষণের লিখিত অভিযোগ নিয়ে থানায় আসেন। অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একটি দল অভিযান শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT