শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের ধাক্কা: উপকূলে নিঃসঙ্গ দিন কাটছে প্রবীণদের জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত যশোর সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ ডুমুরিয়ায় গাঁজা গাছসহ গাঁজা চাষী আটক গ্যাসের দাম বেড়ে ৩২ ডলার, ভর্তুকি দিতে হয়েছে ৪৭ হাজার কোটি টাকা: জ্বালানিমন্ত্রী হেলিকপ্টারে ফরিদপুরে পৌঁছাল নিহত সেনাসদস্যের মরদেহ সুন্দরবনে আবারও পাঁচ জেলে অপহরণ ঐতিহ্যবাহী লাঠিখেলা আবহমান বাংলার হাজার বছরের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য : নিতাই রায় চৌধুরী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগ, গ্রেপ্তার চিফ অব স্টাফ

একনেকের প্রথম ˆবঠকে ১৯ প্রকল্পের মধ্যে ৮টি নিয়ে আলোচনা

  • প্রকাশিত সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৫ পড়েছেন

সংযোগ ডেস্ক : বর্তমান সরকারের প্রথম একনেক ˆবঠকে উপস্থাপিত ১৯টি প্রকল্পের মধ্যে আটটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এর মধ্যে কয়েকটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর|

সোমবার (৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে একনেক ˆবঠক শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান|

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ˆবঠকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের দুর্বলতা নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে| অতীতে রাজনৈতিক বিবেচনায় অনেক প্রকল্প গ্রহণ করা হয়েছিল, যা বাস্তব প্রয়োজনের সঙ্গে সবসময় সামঞ্জস্যপূর্ণ ছিল না| এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর নির্দেশে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে|

এই কমিটি ১৩শর বেশি চলমান ও প্রস্তাবিত প্রকল্প পর্যালোচনা করে সেগুলোর যৌক্তিকতা, প্রয়োজনীয়তা ও বাস্তবতা যাচাই করবে|
অর্থ উপদেষ্টা আরও বলেন, অতীতে অনেক সময় রাষ্ট্র ও জনগণের মধ্যে এক ধরনের বিচ্ছিন্নতা ˆতরি হয়েছিল, কারণ নির্বাচিত সরকার সবসময় কার্যকরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারেনি| তবে বর্তমান সরকার নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোকে এখন জাতীয় অগ্রাধিকারে পরিণত করেছে|

তিনি জানান, জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে সরকার এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রকল্প গ্রহণ করছে| মেট্রোরেলসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বড় প্রকল্প নিয়েও ˆবঠকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে| একটি বিস্তৃত কমিটি গঠন করে কোন প্রকল্পগুলো প্রকৃতপক্ষে জনগণের জন্য জরুরি, তা নির্ধারণ করা হবে|

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT