বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

ফকিরহাটে ৮ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার

  • প্রকাশিত সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৭ পড়েছেন

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় এলাকা থেকে আট কেজিঁ গাজাসহ তারেক হোসেন (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে খুলনা এসআরবি।

জানা গেছে, বুধবার (১১ নভেম্বর) রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি’র একটি অভিযানিক দল উপজেলার কাটাখালী এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে মাদক কারবারি তারেক হোসেনকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থাকা আট কেজি গাঁজা উদ্ধার করে।

গ্রেপ্তার তারেক হোসেন ফেনির সদর উপজেলার ফাজিলপুর এলাকার মো: শাহআলম এর ছেলে।

এ ব্যাপারে খুলনা এসআরবি’র ডিএডি নায়েব সুবেদার মুনসুর রহমান বাদি হয়ে ফকিরহাট মডেল থানায় আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। যার নং-০৫, তারিখ-১১/১১/২০২৬ইং।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রজিউল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে বলেন তার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। আসামীকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT