
আলতাফ হোসেন অনিক, উজিরপুর: বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাফিন খন্দকার রাহাতের বিরুদ্ধে ফেক আইডি ব্যবহার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার ও হুমকি দিচ্ছে অসাধু চক্ররা। এ ঘটনায় ১০ নভেম্বর উজিরপুর মডেল থানায় নিরাপত্তা চেয়ে মোঃ রাফিন খন্দকার রাহাত একটি সাধারণ ডায়েরি করেন। যার জিডি নম্বর-৫০৫। বিষয়টি নিয়ে সাতলা ইউনিয়ন ছাত্র দলের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। এ বিষয়ে রাফিন খন্দকার রাহাত বলেন,আমার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের দোসররা ফেক আইডি ব্যবহার করে এ আই দিয়ে ছবি বিকৃতি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে এবং আমাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। এদিকে অপরাধীদের সনাক্ত করে তাদেরকে অচিরেই আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী।
Leave a Reply