মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
‘নো সিকিউরিটি, নো সার্ভিস’: খুলনায় চিকিৎসকদের হুঁশিয়ারি রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, বিকল্প পথে বের করা হলো মন্ত্রীকে হাম উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে তলব করল মার্কিন আদালত সীমান্তে সাবেক এমপি গোপন বৈঠকের ভিডিও ভাইরাল, আ.লীগ নেতা আটক রাজশাহীতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন তালায় শ্যামা পূজা ও দীপাবলি উদযাপন, গ্রামে গ্রামে যাত্রাপালা তালায় অজ্ঞান পার্টির কবলে পড়ে একই পরিবারের চারজন অসুস্থ বটিয়াঘাটায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বটিয়াঘাটায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৫ পড়েছেন

বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দারোগাভিটা এলাকায় বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টায় বটিয়াঘাটা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিল শেষে স্থানীয় নাহাড়ীতলা বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীমের সভাপতিত্বে এবং সদস্য সচিব খন্দকার ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ, মুক্তিযোদ্ধা দলের সভাপতি কামরুল ইসলাম, জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইসমাইল হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, জাহিদুর রহমান রাজু, কারিমূল ইসলাম ও আরিফুজ্জামান দুলু গোলদার।
এছাড়া উপস্থিত ছিলেন জলমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রুহুল মোমেন লিটন, সদস্য সচিব আসাবুর রহমান হাওলাদার, পলাশ মহলদার, জাহাঙ্গীর হাওলাদার, মোল্লা সেলিম, টুটুল গোলদার, মো. শামসুল হক, আবুল হোসেন, মনির হোসেন, বাইজিদ হোসেন, মো. কাশেম খান, মো. নুরুল আলম ভূঁইয়া, সুদীপ্ত মল্লিক, কানিজ ফাতেমা, শেখর মন্ডল, মুক্তা খাতুন, আবু সাঈদ মৌলঙ্গী, শফিকুল ইসলাম বাবু, হাসান হাওলাদার, বাদশা ইসলাম, দেলোয়ার, সুমন হাওলাদার, রুহুল আমিন, বাবুল খাঁ ও অশোক কুমার মণ্ডলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT