বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

‘নিষিদ্ধ নগরী’ – খুলনা

  • প্রকাশিত সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২২ পড়েছেন

মাহবুবুর রহমান মুন্না

চারদিকে আতঙ্ক, অনিশ্চয়তা আর মৃত্যুর মিছিল।
ঘরে বাইরে এমনকি সড়কে, কর্মস্থলে,—কোথাও যেন জীবনের নিরাপত্তা নিশ্চিত নয়। প্রতিনিয়ত স্বজন হারানোর কান্না, পরিবারের আহাজারি আর অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা।
এই শহরে খুনের ছক কষে  ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়ন
হয় হর হামেশা। যাদের মধ্যে কেউ কেউ মাঝেমধ্যে ধরা পড়লেও  তাদের  ঠাঁই  শ্রীঘরে বেশিদিন হয় না।
দিবরাত্রি লোমহর্ষক এসব কাহিনির প্রতিবেদন তৈরি করতে করতে ক্লান্ত…
খুন -খারাপির হিসাব রাখাই যেন রোজকার কড়চায় পরিণত হয়েছে।
পাঠক, দর্শকরা বলছে আর কত…?
একটি স্বাধীন শহরের মানুষের জীবনের নিরাপত্তা কেন নিশ্চিত হবে না? কেন একজন মানুষকে প্রতিদিন মৃত্যুভয় নিয়ে পথ চলতে হবে?
রাষ্ট্রের কাছে মানুষের প্রত্যাশা খুব বেশি কিছু নয়। মানুষ চায় আইনের শাসন, অপরাধমুক্ত সমাজ, নিরাপদ পরিবেশ এবং নির্বিঘ্নে বেঁচে থাকার অধিকার।সাধারণ মানুষ ক্ষমতা চায় না, প্রতিশোধ চায় না, বিলাসী জীবনও চায় না। মানুষ শুধু নিরাপদে বাঁচতে চায়। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চায়।
কিন্তু কে দেবে এই নিরাপত্তা?
নিরাপত্তাহীন মানুষেরা বলছেন – চলো এই শহর ছেড়ে চলে যাই… এই শহর আমার না!
এই শহরে নতুন কেউ আসবেন না।এখানে মানুষের জীবনের নিরাপত্তা নেই, স্বস্তিতে পথ চলার নিশ্চয়তা নেই। কখন কোথায় কী ঘটে যায়, তা কেউ জানে না। আতঙ্ক, ভয় আর অনিশ্চয়তা যেন শহরের নিত্যসঙ্গী।
একসময়ের শান্ত শহর খুলনা  এখন হিংস্র শ্বাপদ নখর। হরদম খুনোখুনি, গ্রুপে গ্রুপে দাঙ্গা, রাহাজানি! এগুলো যেন নিত্যদিনের সঙ্গী!
সবাই যেন অসহায়!!
ভুক্তভোগীদের প্রশ্ন এই শহরের জনপ্রতিনিধি বা
প্রশাসনের কাজটা কী? জনগণের সেবা, নাকি দায়িত্ব এড়ানোর প্রতিযোগিতা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT