আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির বন শহরে আয়োজিত ‘ডিডব্লিউ গ্লোবাল মিডিয়া ফোরাম ২০২৬’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেছেন ডয়চে ভেলের মহাপরিচালক বারবারা মাসিং। মঙ্গলবার অনুষ্ঠিত এই সম্মেলনে তিনি বলেন, স্বাধীন সাংবাদিকতা মূলত কোনো বিলাসিতা নয়, বরং এটি নিরাপত্তা, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ।
সম্মেলনে ডয়চে ভেলের মহাপরিচালক বারবারা মাসিং একটি গবেষণার তথ্য উল্লেখ করে জানান, স্বাধীন সাংবাদিকতায় ব্যয় করা প্রতি এক মার্কিন ডলারের বিপরীতে সমাজ ১০০ ডলারের বেশি সুফল ভোগ করতে পারে। তছরুপ হওয়া অর্থ উদ্ধার, সরকারি সেবার মানোন্নয়ন এবং দুর্নীতি হ্রাসের মাধ্যমে এই সুফল অর্জিত হয়। অন্যদিকে, অপতথ্যের কারণে প্রতিবছর বিশ্বজুড়ে ৩৫০ থেকে ৫০০ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হচ্ছে বলে তিনি সতর্ক করেন।
ডিডব্লিউ একাডেমি, ইউনেসকো এবং ইন্টারন্যাশনাল ফান্ড ফর পাবলিক ইন্টারেস্ট মিডিয়ার যৌথ গবেষণা প্রতিবেদন ‘দ্য ভ্যালু অব জার্নালিজম’-এর বরাত দিয়ে তিনি এসব তথ্য উপস্থাপন করেন। বারবারা মাসিং আরও উল্লেখ করেন যে, গণতন্ত্র ও মুক্ত সমাজের জন্য নির্ভীক সাংবাদিকতা অপরিহার্য। এই সম্মেলনে বিশ্বের শতাধিক দেশের এক হাজারের বেশি সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্ব অংশ নিয়েছেন। সাংবাদিকতার ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা ও সমাধান খুঁজতে এই প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com