নিউজ ডেস্ক : খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এসএম শফিকুল আলম মনা বলেছেন, কেডিএ কেবল কংক্রিটের ভবন বা ভৌত অবকাঠামো নির্মাণের কাজেই সীমাবদ্ধ নয়, বরং অবহেলিত খুলনাবাসীর সার্বিক উন্নয়ন, পরিবেশ সুরক্ষামূলক পদক্ষেপ এবং সামাজিক কল্যাণ সাধনে আমরা বদ্ধপরিকর। সমাজের পিছিয়ে পড়া ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম নৈতিক দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এধরনের আর্থিক ও সামাজিক সহায়তা সুবিধা বঞ্চিত পরিবারগুলোকে স্বাবলম্বী হতে এবং ঘুরে দাঁড়াতে সাহায্য করবে কেডিএ।
আর্থিক অনুদান প্রদানকালে কেডিএ চেয়ারম্যান সম্মানিত গ্রহিতা, কর্মকর্তা, সেবা গ্রহীতা ও দর্শনার্থীদের সামনে তিনি এসব কথা বলেন। খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা আরও বলেন, খুলনাকে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও বাসযোগ্য সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের নির্দেশনা অনুযায়ী টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এ লক্ষ্যে নাগরিক সমাজ, তরুণ প্রজন্ম ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে উন্নয়নমূলক ও মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এসময়ে উপস্থিত ছিলেন কেডিএ’র সদস্য (উন্নয়ন) রুহুল আমিন কুতুবুদ্দিন আহমাদ, উপপরিচালক (প্রশাসন) সাধন কুমার বিশ্বাস ও মো. সাইফুল ইসলাম, কেডিএ রূপসা নতুন বাজার মালিক এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম নুরুল আলম দীপু প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com