প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ৫:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ৭:১২ পি.এম
সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম গ্রেপ্তার
যশোর অফিস : যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলামকে রাজধানী ঢাকার লালমাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে লালমাটিয়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।
খন্দকার আজিজুল ইসলাম কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও যশোর জেলা পরিষদের সাবেক সদস্য। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে তিনি যশোর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
এ প্রসঙ্গে যশোরের কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, তাকে আটকের সংবাদ শুনেছি আইনের অন্যান্য ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হচ্ছে। তিনি বলেন ,সাবেক এমপি আব্দুল আজিজের বিরুদ্ধে কেশবপুর থানায় ছয়টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে করা ১০টি জিআর মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com