বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গত এক মাসে ১১ কোটি ৭ লাখ টাকার ভারতীয় বিভিন্ন ধরনের মালামাল জব্দ করেছে বিজিবি সদস্যরা। তবে বিজিবি এ সময় কোন চোরাকারবারিকে আটক করতে পারিনি।
গত ১ অক্টোবর হতে ৩১ অক্টোবর পর্যন্ত সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তরসহ অধীনস্থ বিওপি/ক্যাম্প/চেকপোষ্ট কর্তৃক স্ব স্ব দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তে বিশেষ চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে এসব অবৈধ মালামাল জব্দ করে।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৪ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় ১ অক্টোবর হতে ৩১ অক্টোবর পর্যন্ত পৃথক চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ১১ কোটি ৭ লাখ ৩০ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি পিস, বোরকা, ব্লাউজ, ঔষধ, আগরবাতি, স্যালো মেশিন, কিটনাশক, খৈল, মোটর সাইকেল, দুধ, ইদুর মারা বিষ, ট্রাক, মোবাইল, বিড়ি, প্রেসার কুকার, শাল চাদর, প্রসাধনী সামগ্রীসহ ভারতীয় অন্যান্য মালামাল আটক করা হয়।
সূত্র আরও জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল যথাযথ কার্যক্রম সম্পন্ন করতঃ সাতক্ষীরা কাস্টমস এ জমা করা হয়েছে।
দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবির এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগণ সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com