সাতক্ষীরা প্রতিনিধি : ভারতের হাকিমপুরে ক্যাম্পে স্বেচ্ছায় আত্মসর্মপনকৃত ৮ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছ হস্তান্তর করেছে বিএসএফ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তে বিজিবি ও বিএসএফ’র মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদেরকে সাতক্ষীরা সদর থানায় পুলিশের কাছে সোপার্দ করে।
হস্তান্তরকৃত বাংলাদেশি নাগরিকরা হলেন, খুলনার কয়রা থানার নাকসা গ্রামের মোঃ মনি বিশ্বাসের ছেলে
মোঃ হারুন (৩০), জেলার ময়মনসিংহ ফুলবাড়ি থানার ঢামার গ্রামের সামসুল আলমের স্ত্রী জবা সাবিহা বিনতে করিম (২২), সাতক্ষীরার আশাশুনি থানার বুড়িয়া গ্রামের সবুজ মন্ডলের স্ত্রী রুপা রানী (২৮), একই থানার মহিষকুড় গ্রামের রবীন্দ্র নাথ পরামানিকের ছেলে অনাদি রঞ্জন পরামানিক (৪২), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার সুতারপাড়া গ্রামের মোঃ সুজন এর স্ত্রী জান্নাত বেগম জিনতা বেগম (২৯), নারায়নগঞ্জ জেলার সদর থানার ভূইগড় গ্রামের আব্দুল আলিমের স্ত্রী নীপা (৩৯), যশোর জেলার অভয়নগর থানার পাইকপাড়া গ্রামের মোঃ আজিজুল বিশ্বাসের ছেলে মোঃ ইকরামুল বিশ্বাস (২৪) ও তার স্ত্রী মোছাঃ রহিমা খাতুন (২৪)।
বিজিবি সূত্র জানায়, গত ১৭ সেপ্টেম্বর রাত ১০টার দিকে ভারতের হাকিমপুর চেক পোষ্ট অতিক্রম করার সময় বিএসএফ তাদরকে আটক করে। পরবর্তীতে বহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ভারতীয় বিএসএস আমুদিয়া কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বিজিবি তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কাশেম এর মধ্যস্ততায় তলুইগাছা সীমান্তে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে তাদেরকে সাতক্ষীরা সদর থানা পুলিশে সোপার্দ করা হয়।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেসন্স) সুশান্ত ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, হস্তান্তরকত বাংলাদেশি নাগরিকদের নাম ঠিকানা যাচাই-বাছাই শেষে তাদের স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com