সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর থেকে চোরাইপথে ভারত হতে নিয়ে আসা বিপুল পরিমান ঔষধ ও পাতার বিড়ি আটক করেছে সেনাবাহিনী। কালিগঞ্জের পাউখালী ক্যাম্পের ইনচার্জ মেজর নাহিদের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জের সুন্দরবন বাজার এলাকা উক্ত অভিযান পরিচালিত হয়।
এসময় একই এলাকার সিরাজুল, আব্দুর রহিম ও তার ভগ্নিপতি রওশান আরার বাড়িতে অভিযান চালিয়ে এসব ভারতীয় মালামাল উদ্ধার করা হয়। এসময় অবৈধভাবে নিয়ে আসা ভারতীয় মালামাল সংরক্ষণের অভিযোগে রওশনারা নামের এক নারীসহ মোজাম আলীসহ তিনজনকে আটক করা হয়। আটক অপর দু’জন হলো আশরাফ হোসেন লাটা ও মোজাম আলী।
কালিগঞ্জ সেনা ক্যাম্প সুত্র জানিয়েছে, ভারত থেকে চোরাইপথে বিভিন্ন ধরণের ঔষধ এনে বিক্রি করতো চক্রটি। আব্দুর রহিম ও তার বোন রওশন আরার বাড়ি থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষধ ও দুই বস্তা ভারতীয় বিড়ি উদ্ধার করা হয়েছে। জব্দ বা উদ্ধারকৃত ভারতীয় মালামালের তালিকা প্রস্তুতসহ আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে।
এদিকে স্থানীয়রা নিশ্চিত করে জানিয়েছে যে অভিযানের খবর ছড়িয়ে পড়তেই চোরাচালান চক্রের অপরাপর সদস্য সিরাজুল, সিদ্দিক, আবু, কাশেম, আব্দুর রহিম, রফিকুল কৌশলে পালিয়ে যায়। সংঘবদ্ধ চক্রের সদস্যরা রাজনীতির সাথে জড়িত। গত প্রায় পাঁচ মাস ধরে সুন্দরবনকে রুট হিসেবে ব্যবহার করে চোরাইপথে ভারতীয় মালামাল আনা নেয়া করছে।
স্থানীয়রা আরও জানায় সুন্দরবনের ভিতর দিয়ে আনার পর রাতের বেলা অবৈধ ভারতীয় মালামাল তারা নিজ বাড়িতে রাখে। পরবর্তীতে সুযোগমত রাতের বেলা মাইক্রো ও মাহেন্দ্রযোগে সাতক্ষীরা দিয়ে দেশের বিভিন্ন স্থানে পাচার করে। ইতিপুর্বে পুলিশ কয়েকদফা একই চক্রের সদস্যদের আটক করতে অভিযান চালালেও চোরচারকারীরা রুট পরিবর্তন করায় সফল হতে পারেনি।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com