সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সোমবার (২৯ সেপ্টেম্বর) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সকালেই শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের পদচারণায় মাদরাসা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিরেক্টর আ. খ. ম. মাসুম বিল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বলেন, “কুরআন হিফয শিক্ষা সমাজে ইসলামী মূল্যবোধ জাগিয়ে তোলে। সুশিক্ষিত জাতি গঠনে হিফয মাদরাসার কার্যক্রম অপরিহার্য। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে গড়ে তুলতে এ ধরনের প্রতিষ্ঠানের সম্প্রসারণ প্রয়োজন।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আল মুস্তানছির বিল্লাহ, সাতক্ষীরা শহর জামায়াতের আমীর মোঃ জাহিদুল ইসলাম এবং মাদরাসা খুলনা অঞ্চল পরিচালনা কমিটির সদস্য কাজী আব্দুল্লাহ আল ফারুক। তারা সবাই কুরআনের আলোয় একটি সৎ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার গুরুত্বের ওপর জোর দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত ডিরেক্টর এম. এম. রবিউল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মাহবুব অল মিসবাহ।
শেষ পর্যায়ে অতিথিরা বিভিন্ন শ্রেণির কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন। পুরস্কার গ্রহণের সময় শিক্ষার্থীদের উচ্ছ্বাস প্রকাশ করে অভিভাবক ও শিক্ষকরা। তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের জন্য দোয়া করেন।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com