সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম.এ জলিল।
সাতক্ষীরা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ : সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং চেম্বার অফ কমার্স এর প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব এম.এ জলিল আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে জেলা শহরের ব্লিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।
তিনি সাতক্ষীরা পৌরসভার দুই বারের নির্বাচিত মেয়র, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।
আজ দুপুর ২.১৫ মিনিটে জেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com