শরণখোলা প্রতিনিধি : দুদিন যাবৎ তল্লাশী করেও দুবলারচরে সাগরে ভেসে যাওয়া ট্যুরিষ্ট মোঃ রিয়াজ আহমেদ (২৬) এর সন্ধান মেলেনি। কোষ্টগার্ড ও বনরক্ষীরা সাগরসহ সুন্দরবনের নদী খালে তল্লাশী চালিয়ে যাচ্ছেন। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে দুবলার আলোরকোলের সাগরে গোসলে নেমে স্রোতে ভেসে যায় ঐ ট্যুরিষ্ট।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের আলোরকোল ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার রবিউল ইসলাম শনিবার দুপুরে মোবাইল ফোনে জানান,গত দু,দিন ধরে সাগর ও সুন্দরবনের নদী ও খালে তল্লাশী করেও নিখোঁজ ট্যুরিস্টের খোঁজ মেলেনি। নিখোঁজ ট্যুরিষ্ট রিয়াজ আহমেদ ময়মনসিংহের ভালুকা পৌরসভার কাঠালী পশ্চিমপাড়া এলাকার আবুল বাষার ঢালীর পুত্র। সে তার ১০ বন্ধুকে নিয়ে সুন্দরবন ভ্রমণের জন্য শুক্রবার সকালে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ষ্টেশন থেকে পাশ নিয়ে একটি বোটে করে শুক্রবার বেলা ২টার দিকে শরণখোলা রেঞ্জের দুবলার আলোরকোলে এসে পৌছে। আলোরকোল সৈকতে গোসলে নেমে সাগরের স্রোতে রিয়াজ আহমেদ ভেসে যায় বলে এই ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।
জেলেপল্লী দুবলার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মোঃ খলিলুর রহমান জানান,নিখোঁজ ট্যুরিষ্টের ব্যাগে তার জাতীয় পরিচয়পত্র দেখে তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা সুন্দরবনের পথে রওয়ানা হয়েছেন বলে তিনি জানিয়েছেন।
কোষ্টগার্ড পশ্চিমজোন মোংলা এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ আবুল কাশেম জানান, ট্যুরিষ্ট নিখোঁজের খবর পাওয়ার সাথে সাথেই তার সন্ধানে কোষ্টগার্ড সদস্যরা শুক্রবার বিকেল থেকেই সাগরে তল্লাশী অভিযান শুরু করে। এখনো অভিযান চলছে বলে তিনি জানিয়েছেন
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com