বাগেরহাট অফিস : শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নে কানাডা প্রবাসীর বসতবাড়ীতে হামলা, ভাংচুর এবং জীবন নাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। শরণখোলায় সংবাদ সম্মেলনে ঘটনার বিবরনে ভুক্তভোগী মোঃ মালেক মুন্সী জানান আমি একজন অবসরপ্রাপ্ত মানুষ। আমার ছোটো সন্তান কানাডা প্রবাসী, একমাত্র সংসারের উপার্জন ক্ষম এবং সে আমাদের পরিবারের দেখভার করেন। গত ১৭ / ১০ / ২০২৫ তারিখে আনুমানিক রাত ৮টা ৭ মিনিটের সময় আমার মোবাইল নম্বর ০১৭৫১৪৬০৪৮২ এ অজ্ঞাত ব্যক্তি এই নম্বর ০১৯১০৩৩৩৬৭৭০ থেকে ফোন করে নিজেকে রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট পরিচয় দিয়ে আমার নিকট থেকে ১ (এক) কোটি টাকা চাঁদা দাবি করে। আমি ওই ব্যক্তিকে ব্যক্তিগতভাবে চিনি না, এবং তার কথাবার্তা থেকে বুঝা যায় যে তিনি ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায়ের উদ্দেশ্যে কল করেছেন। উক্ত ঘটনায় আমি এবং আমার পরিবারের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বিধায় আমি শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরী (এউ) নথিভুক্ত করার জন্য আবেদন করেছিলাম। ২৭ অক্টোবর ২০২৫ আনুমানিক রাত দশটার দিকে একদল দূর্বৃত্ত দেশীয় অস্ত্র-সশ্র নিয়ে আমার বাড়িতে ঢুকে চিৎকার করে বলতে থাকে কেনো সাহসে থানায় অভিযোগ করেছিস ? আমার ও আমার সন্তানদের জীবন নাশের হুমকি দিতে থাকে। ঐ পরিস্থিতিতে কোনো ভাবে পালিয়ে আমরা প্রানে বেচে যাই। এই সময় তারা আমার বসত বাড়ীতে ভাংচুর চালায় সংবাদ সম্মেলন করে বিচারের দাবী করে আইনী সুরক্ষা চাই এরকম পরিস্থিতিতে আমার পরিবারের জীবন নাশের আশংকা করছি। আমি আমার পরিবারের সদস্যরা জীবন নাশের আতংকে পালিয়ে বেড়াচ্ছে এবং মানবেতর জীবন যাপন করছে। এই বিষয় শরণখোলা থানায় যোগাযোগ করা হলে বিষয়টি ক্ষতিয়ে দেখে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com