বাগেরহাট প্রতিনিধি : খুলনা-বাগেরহাট সহ গোটা দক্ষিনাঞ্চলের মানুষের প্রানের দাবী ছিল খুলনায় একটি পুর্ণাঙ্গ বিমান বন্দর নির্মানের। সেই দাবী পুরনের লক্ষে বিগত ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া বাগেরহাট জেলার রামপাল উপজেলার ফয়লাহাটে একটি বিমন বন্দর নির্মান প্রকল্পের উদ্বোধন করেন। উদ্বোধনের পর ৩৬বছর কেটে গেলেও এখন সেই বিমানবন্দর নির্মান প্রকল্প পুর্নাঙ্গ আলোরমুখ দেখেনি।
জানা গেছে মোংলা সমুদ্র বন্দর,বিশ্ব ঐতিয্য সুন্দরবন, মোংলা ইপিজেড, বাগেরহাট খাজাখান জাহান আলীর মাজার ও দিঘীনানা ইতিহাস ঐতিয্যে ও অথনৈতিক সম্ভাবনার উপর ভর করে এ বিমান বন্দর নির্মান প্রকল্প হাতে নেয়াহয়। ১৯৯১ সালে রামপাল উপজেলার ফয়লাহাটে ধলদাহ-ঝালবাড়ি মৌজায় প্রাথমিকভাবে ৯৭ একর একর ভুমি অধিগ্রহন করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। প্রাথমিক ভাবে একটি স্টল বিমান বন্দর নির্মানের পরিকল্পনা হাতে নেয়া হলেও পরবর্তীতে তা পুর্ণাঙ্গ বিমান বন্দর নির্মান পরিকল্পনা হাতে নেয়া হয়।
ভুমি অধিগ্রহনের পর ১৯৯১ সালে বিএনপি শাসনামলে নির্মান প্রকল্পের উদ্বোধন করা ছাড়া কার্যত কোনো কাজ হয়নি। পরবর্তীতে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে ২০০৮ সালে বিমান বন্দরের মাটি ভরাটের কাজ শেষ করে। এরপর ওই সরকারের শাসনামলে আর কোনো কাজ হয়নি। তারা স্টল এ বিমান বন্দরটি একটি পুর্ণাঙ্গ বিমান বন্দরে রুপান্তরের প্রস্তবনা পাশ করে স্থানীয় গোবিন্দপুর, হোগলডাঙ্গা, দেবীপুর, সোনাতুনিয়া মৌজাসহ ৯টি মৌজায় ৫২৯.০৮৫০ একর ভুমি অধিদগ্রহন করে।
বিগত সরকার ক্ষমতায় এসে এ বিমান বন্দর নির্মান প্রকল্প বাস্তবায়নে ৯টি মৌজায় বিমান বন্দরের আওতায় এনেসীমান প্রাচীর নির্মান কাজ শেষ করে। সেই সাথে বিমান বন্দরের সম্মুখ ভাগেবালূ ভরাট করে একটি গেষ্টহাউজ নির্মান করছে।এছাড়া অবকাঠামোগত কোনো উন্নয়ন কাজ হয়নি। বিমান উ্ড্ডয়নে মুল রানওয়ের কোনো কাজ করা হয়নি। মাটি ভরাট করে সমতল ভুমি করে রাখা হয়েছে। এখন স্থানীয় মানুষ এটি গোচারন ভুমি হিসেবে ব্যবহার করছে।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এ বিমান বন্দর নির্মানের উদ্যেগ হাতে নেয়। গত সেপ্টেম্বর মাসে স্থানীয় সংসদ সদস্য পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম একটি চীনা প্রতিনিধি দল নিয়ে এ বিমান বন্দর ঘুরিয়ে দেখান। তারা দীর্ঘ সময় ঘুরে দেখেন। তারা এ বিমান বন্দর নির্মান করতে আগ্রহী দেখান। এরপর ওই চীনা প্রতিনিধি দলটি ফিরে যান।
এখন এ বিমন বন্দর নির্মানের দাবী খুলনা- বাগেরহাট সহ গোটা দক্ষিনাঞ্চলের মানুষের প্রানের দাবীতে পরিনত হয়েছে। আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক জিয়া খুলনা- মোংলা- বাগেরহাট সফল করবেন। এ অঞ্চলের মানুষ বলছে বেগম খালেদা জিয়ার হাতে এ বিমান বন্দর নির্মান প্রকল্পের উদ্বোধন হয়েছিল। এখন তার পুত্র প্রধানমন্ত্রী তারেক জিয়ার হাতধরে এ বিমান বন্দর নির্মান প্রকল্পের কাজ শেষ হবে এমন প্রত্যাশায়বুক বেধে আছে দক্ষিনাঞ্চল বাসি।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com