ডেস্ক রিপোর্ট : এবার জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এ হামলায় একযোগে ১২টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। এ সময় ঘাঁটির রানওয়েতে থাকা বহু যুদ্ধবিমান ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে আইআরজিসি।
জর্ডানে অবস্থিত এই ঘাঁটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান কমান্ড সেন্টার হিসেবে পরিচিত। এর আগে বুধবার (১০ জুন) কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে হামলা চালায় ইরান। এরপর বৃহস্পতিবার (১১ জুন) জর্ডানের ঘাঁটিতে হামলার খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এ হামলাকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইআরজিসির প্রতিশোধ ও শাস্তিমূলক অভিযান হিসেবে উল্লেখ করেছে।
এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-আজরাক বিমানঘাঁটি এবং এর মূল নিয়ন্ত্রণ বা কমান্ড সেন্টারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স মোট ১২টি দূরপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁতভাবে এই অভিযান পরিচালনা করেছে।
তাদের এই মিসাইল হামলায় যুক্তরাষ্ট্রের কমান্ড সেন্টারের মূল ভবন ও নিয়ন্ত্রণ কক্ষ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ঘাঁটির রানওয়েতে থাকা বহু যুদ্ধবিমান ধ্বংস হয়ে গেছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আল-আজরাক মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর অন্যতম প্রধান ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি। যেখান থেকে মূলত সিরিয়া ও ইরাক অঞ্চলে ড্রোন ও যুদ্ধবিমান পরিচালনা করে থাকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
এর আগে ইরান কুয়েত ও বাহরাইনের ৩টি বিমানঘাঁটিসহ মোট ১৮টি সামরিক অবস্থানে হামলা চালিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com