যশোর অফিস : যশোরে স্বর্ণ পাচারের সময় ১১৮.৭৫ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বারসহ শরিফুল ইসলাম (৫৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক শরিফুল সাতক্ষীরার কলারোয়া থানার কাকডাঙ্গা দক্ষিণ কেড়াগাছি গ্রামের রশিদের ছেলে।
বিজিবি জানায়,গত ৯ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোর নড়াইল সড়কের যশোর সদরের বাউলিয়া বাজারের পাশ থেকে এক ব্যক্তিকে আটক করে। তাকে তল্লাশি চালায়ে তার কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১১৮.৭৫ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বার পাওয়া যায়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৭৫২ টাকাও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফুল জানায়,সে ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে বেনাপোল হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল।
জব্দকৃত স্বর্ণ, মোবাইল ও নগদ টাকাসহ মোট সিজারের মূল্য ২০ লাখ ৭৫ হাজার ৮ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটককৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com