প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ১২:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৬, ৯:৫৫ এ.এম
যশোরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত : স্বামী আহত
যশোর প্রতিনিধি : যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক পিতাও আহত হয়েছেন। রোববার রাত পৌনে ৮টার দিকে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ হানুয়ার বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,হানুয়ার গ্রামের ওমর ফারুকের স্ত্রী মৌসুমী (৩২) ও তাঁর চার বছর বয়সী ছেলে আবদুর রহমান।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সাঈদ বলেন, মৌসুমী ও তার ছেলে স্বামী ওমর ফারুকের মোটরসাইকেলে করে যশোর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হানুয়ার বটতলায় পৌঁছালে পেছন থেকে একটি মাছবাহী পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৌসুমী ও তার ছেলেকে মৃত ঘোষণা করেন। আহত পিতা ওমর ফারুক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com