প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ৫:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ৩:৪৬ পি.এম
যশোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
যশোর অফিস : সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
রোববার বিকেলে মনিহার এলাকা থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গোপালগঞ্জে শেখ হাসিনার অনুসারীরা সাধারণ মানুষের বাড়িঘর ও থানা লুটপাট এবং তিন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ কিংবা বোমা বিস্ফোরণ ঘটিয়ে বর্তমান গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো যাবে না।
তারা আরও বলেন, গত ১৭ বছর যশোরসহ সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তাদের অনেকেই এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অবিলম্বে এসব সন্ত্রাসীকে গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তারা। একই সঙ্গে পাড়া-মহল্লার সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সন্ত্রাসীদের সঙ্গে কোনো আপস বা বন্ধুত্ব নেই। তারা আবারও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করতে হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্যসচিব শাহনেওয়াজ ইমরান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com